IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যেমালিক ও প্রতিনিধিদের সচেতনতামূলক সেমিনার

রাজশাহীতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যেমালিক ও প্রতিনিধিদের সচেতনতামূলক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে। একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে। ফুড সেইফটির বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। নগরীর জলাবদ্ধতা দুরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনঃ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে দুয়ারী খাল সহ অন্যান্য খাল উদ্ধার করে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার মধ্যে দিয়ে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ সার্টিফিকেট গ্রহণ, ফায়ার সেইফটি সার্টিফিকেট গ্রহণ, বিসিকে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, ব্যাংক ঋণ, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশ সার্টিফিকেট, ফুড সেইফটি, বিষয়ে আলোচনা করা হয়। নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা একই ছাতার নিচে ব্যবসায়ী সকল প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে ওয়ান স্টপ সার্ভিসের ন্যায় লাইসেন্স ভবনের প্রস্তাবনা পেশ করেন।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। আলোচকগণ বিভিন্ন সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলাম, চেম্বারের সভাপতি আবু বাক্কার আলী, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, দারুচিনি রেস্তোরার সত্ত্বাধিকার আবু তাহের, কামাল অটো রাইস মিলের মালিক কামাল হোসেন আলোচনায় অংশ নেন। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31