IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই, সন্ত্রাসী রাখি গ্রেপ্তার

কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই, সন্ত্রাসী রাখি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।

এর আগে, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়াও দৌলতপুরে চর অঞ্চলে তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

জানা গেছে, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে করে বাড়িতে রওনা হন ব্যবসায়ী নূরুল ইসলাম। বাড়ি পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে তিনজন তার বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। এ সময় বাড়ির ভেতর প্রবেশ করা তিনজন নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের সঙ্গে ব্যবসায়ী নূরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে এলে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের একটি চেইনও ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি রাখিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31