IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মান্দায় ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সতীহাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বেরিকেড় দিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোটিলা গ্রামের রনি (২৬) ও বিনোদপুর গ্রামের আসমাউল হোসেন (৩৮)।

বিষয়টি নিয়ে আজ শনিবার বেলা ১১টার দিকে মান্দা থানা চত্বরে প্রেস বিফ্রিং করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, পামওয়েল ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সতীহাট সরকার ফিলিং স্টেশন এলাকায় চেকপোষ্ট বসানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিয়ে রনি ও আসমাউলকে গ্রেপ্তার করা হয়। অপরজন পালিয়ে যায়।

ওসি আরও বলেন, পরে ওই ট্রাকে তল্লাশী চালিয়ে কেবিনে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দুইজনকে শনিবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31