IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাই

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার গরু ব্যবসায়ী আবদুর রহিম (৫৫), তাঁর ছেলে রেজওয়ান (২৩), এবং পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

হাইওয়ে পুলিশ বলছে, এ বিষয়ে তাঁদের কিছু জানা নেই। জানতে চাইলে চৌড়হাস হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস আজ রোববার দুপুরে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’ তিনি দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে তাঁদের টহল দল সক্রিয় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম ও রেজওয়ান জয়পুরহাট থেকে কিছু গরু বিক্রি করে যশোরে মালিকের বাড়িতে সেগুলো পৌঁছে দিতে রওনা হন। রাত সাড়ে ১০টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পিকআপ চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় আটজনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

আহত রেজওয়ান বলেন, ‘ডাকাতদের মারধরে আমরা আহত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলাম। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ ওবাইদুল্লাহ বলেন, মহাসড়কে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31