IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোল জমিনিয়ে বিরোধের জেরে রেলষ্টেশন এলাকায় ককটেল বিষ্ফোরণ, আহত ৩

নাচোল জমিনিয়ে বিরোধের জেরে রেলষ্টেশন এলাকায় ককটেল বিষ্ফোরণ, আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল ষ্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ৩জন আহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।এঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল রেল ষ্টেশন এলাকায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নাচোল রেল ষ্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে।এই বিরোধকে কেন্দ্র করে দুদিন ধরে একপক্ষ আরেক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫জনের একদল সন্ত্রাসী নাচোল রেলষ্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। এতে অন্তত ৩’জন আহত হয়।

এসময় স্হানীয় জনতা মাইকে ঘোষণা দিয়ে জমায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকায় থমথমে অবস্থাবিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জের ধরে ককটেল হামলার ঘটনা ঘটেছে এবং এঘটনায় ৬জনকে আটক করা হয়েছে।এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরি¯িতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31