IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান বিষয়ক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান বিষয়ক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান ও প্রক্রিয়াকে শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড’র সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের জনজীবন ও ফসলী জমি রক্ষায় সরকার ও বিভিন্ন নির্ধারনী মহলের প্রতি বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। সেমিনারে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীদের জলবায়ু বিপদাপন্নতার প্রাকৃতিক ও সামাজিক কারনগুলো নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার ফলাফলের ভিক্তিতে তৈরি নীতিপত্রের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। ডাকসো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নেটজ্ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শেখ জাকির হোসেন, মো. মনিরুজ্জামান, গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম, নাচোল প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাউসার আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র কনসালটেন্ট ড. মো. জহরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
সেমিনারে বরেন্দ্র অঞ্চলের ফসলী জমিতে বোরো মৌসুমে ধানের পরিবর্তে কম পানি লাগে এমন ফসল চাষাবাদকে উদ্বুদ্ধ করতে ও ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন বক্তারা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের নানা সমস্যা ও সংকটের সমাধান নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড’র সহযোগিতায় বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে “দক্ষিণ এশিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সংগ্রাম শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে বিপদাপন্ন ১২০০টি পারিবারকে জীবন জীবিকার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31