IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আরও ৪ দিন বৃদ্ধি, রাসিক প্রশাসক

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আরও ৪ দিন বৃদ্ধি, রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর হতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চারদিন সময় বৃদ্ধি করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে ১০- ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণি কিশোরকে ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীকে টিকা প্রদান করা হচ্ছে।

রাজশাহী মহানগরীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের প্রশাসক মহোদয় বলেন, নগরীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি সে সকল শিক্ষার্থীকে ক্যাম্পেইনের এই সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যের এ টিকা অত্যন্ত কার্যকর।এটি গ্রহণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবককে উদ্বুদ্ধ করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বর্হিভূত যারা এখনও এ টিকা গ্রহণ করেননি এ ক্যাম্পেইনের বর্ধিত সময়ে বাদ পড়া সকলকে এইচপিভি টিকা গ্রহণ করতে আহবান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ জাফরুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ কস্তরী আমিনা কুইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, সিভিল সার্জন অফিসের ডাঃ স.ম বায়োজীদ উল ইসলাম, রাসিকের এক্সিকিউট ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আরাফাত আমান আজিজ, এডিপিইও মোঃ সাইফুল ইসলাম, ভ্যাটানারি সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা হক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31