IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ডিগ্রী ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা, সাংবাদিকদের হুমকি

পুঠিয়ায় ডিগ্রী ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা, সাংবাদিকদের হুমকি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া সদরে ব্যাঙের ছাতার মত গড়ে তোলা হয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। অতীতে ভুয়া ডাক্তার ও ভুল চিকিৎসার কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক! এমনকি ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পরিবার। এবার ভুয়া ডাক্তারের-ডাক্তারী সন্ধান করতে গিয়ে প্রাণনাশ ও মারধরের হুমকির মুখে পড়েছে পুঠিয়ার কয়েকজন সাংবাদিক। নিজের নিরাপত্তা চেয়ে ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি জেনারেল ডাইরি (জিডি) করেছেন ওই সাংবাদিকরা।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘সময়ের আলো’ ও রাজশাহী স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি মো রকিবুল হাসান ও দৈনিক রাজশাহী সংবাদ জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি আবু হাসাদ কামাল রোগী সেজে চিকিৎসা সেবা নিতে যায় সাথী ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে।

পরে সেখানে কয়েক জন গোয়েন্দা সংস্থার সদস্যর ও কয়েকজন সাংবাদিক হাজির হয়ে জানতে চায় চিকিৎসকের পরিচয়। সে সময় সেখানে দেখা যায় একজন পুরুষ ও এক নারী রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন মিন্টু নামের এক ব্যক্তি। তাকে প্রশ্ন করা হলে তখন তিনি ডাক্তার না বলে সাংবাদিক ও গোয়েন্দা সংস্থাদের জানান। সেসময় সে নিজেকে একজন ডাক্তারের সহকারী ও পরামর্শক পরিচয় দেন।

ঘটনার খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ডা: আলামিন সরকার উপস্থিত হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে। ওই ঘটনার পর থেকে সাংবাদিকদের মিথ্যে মামলা, প্রাণনাশের হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে পুঠিয়া থানায় একটি জিডি করেন সাংবাদিকরা।

অপরদিকে সাথী ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের মালিক ও পরিচালক মিন্টু এবং সেখানে রিসিপশনে কর্মরত আবু সায়েম আব্দুল্লাহ্ ও ফাতেমা ক্লিনিকের মালিক রুবেল হোসেনের বিরুদ্ধে পুঠিয়া থানায় জিডি করা হয়েছে।

সাংবাদিককে হুমকি ধামকি দেওয়ার পরে সেখানে ঘটনার খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর হাজির হয়ে ওই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কয়েকজন সাংবাদিকরা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরিট করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, ‘পুঠিয়া পৌর সদরে কৃষ্ণপুর এলাকায় সরফরাজ মিন্টু নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন। যদিও তার চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই। এছাড়া রোগী দেখার জন্য ২ শত টাকা করে নিতেন। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন রাজশাহী তিনি বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। গত কয়েকদিন আগে বেশ কিছু ক্লিনিক বন্ধ করে দিয়েছি। বিষয়টি আমি জানিনা তবে খোঁজখবর নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31