IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ধর্ষণ মামলা ভিন্নখাতে নিতে অপচেষ্টার অভিযোগ

মান্দায় ধর্ষণ মামলা ভিন্নখাতে নিতে অপচেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি ধর্ষণ মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ উঠেছে। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাদী ও তার পরিবার।

ভিকটিমের শ^শুর লুৎফর রহমান বলেন, ‘ছেলে আলমগীর হোসেন প্রবাসে অবস্থান করায় দেড়বছর ধরে পুত্রবধূকে নিয়ে আমরা বসবাস করছি। এ অবস্থায় গত ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশি রেজাউল হকের ছেলে রবিউল ইসলাম রনি নামে এক যুবক গোপনে আমার পুত্রবধূর ঘরে প্রবেশ করে। পরে পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।’

লুৎফর রহমান আরও বলেন, ‘এক পর্যায়ে পুত্রবধূ চিৎকার দিলে আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্ত রবিউল ইসলাম রনিকে আটক করা হয়। সংবাদ পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। ঘটনায় আমার পুত্রবধূ বাদী হয়ে রবিউল ইসলাম রনির বিরুদ্ধে থানায় মামলা করেন।’

ভুক্তভোগী গৃহবধূর শ^শুর লুৎফর রহমান অভিযোগ করে বলেন, এ ঘটনাকে ভিন্নখাতে নিতে আসামী রনির পরিবারের লোকজন বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। রনিকে অভিনব কায়দায় রাস্তা থেকে তুলে নিয়ে মারপিটসহ ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় একটি স্বর্ণের চেইন, আংটি, ব্রেসলেট ও ১১ হাজার ৯০০ টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন আসামী রনির স্বজনেরা।

এসব ভিত্তিহীন অভিযোগ তুলে গত ১৯ নভেম্বর আসামী রনির পরিবার সংবাদ সম্মেলন করেন। এতে করে ধর্ষণ মামলার সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে বলেও দাবী করেন ভিকটিমের পরিবার।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় রবিউল ইসলাম রনি নামের এক যুবককে আটক করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে হেফাজতে নেয় পুলিশ। ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রবিউল ইসলাম রনির বিরুদ্ধে মান্দা থানায় ধর্ষণ মামলা করেন।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31