IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেপ্তার

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তার গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় মেহেদী হাসান রাসেল (৩০) নামে এক ভুয়া এম বি বি এস ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার এমবিবিএস ডিগ্রি অর্জন না করেই তিনি নিয়মিত চেম্বার করে চিকিৎসা দিচ্ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ঢাকা কোর্চস্ট্যান্ডের কাছে ভেড়ামারার নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ভুয়া ডাক্তার মেহেদী হাসান রাসেল কে।

সে রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার মথুরা ডাঙ্গা গ্রামের নওশাদ আলীর ছেলে।

ভুয়া এমবিবিএস ডাক্তার মেহেদী হাসান রাসেল ভূয়া নাম,পদবী বা ডিগ্রী ব্যবহার করে তিনি ভেড়ামারা নিরাময় এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩মাস ধরে চিকিৎসা সেবার নামে রুগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নিরাময় ক্লিনিকের মালিক ডাক্তার আবু বক্কর সিদ্দিক র্দীঘদিন ধরে ভুয়া এমবিএস ডাক্তারের নাম পদবী প্রেসক্রিপশন তৈরি করে চিকিৎসা সেবা দেওয়ার নামে জমজমাট ব্যবসা করে আসছিলেন । এই ক্লিনিকে রয়েছে নানা অনিয়ম ও ব্যাপক দূর্নীতির নানা অভিযোগ।

অবশেষে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়েন ওই ভুয়া চিকিৎসক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইনে ২০১০ এর ২৯ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও জেলা সিভিল সার্জন আকুল উদ্দিন,ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিজানুর রহমান। এসময় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা দেন।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন আকুল উদ্দিন জানান,ওই ভদ্রলোকের পল্লী চিকিৎসকের একটি সার্টিফিকেট রয়েছে। তিনি তার তৈরি প্রেসক্রিপশন যেসব রোগের চিকিৎসার কথা উল্লেখ করেছেন তা প্রতারণার শামিল।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভুয়া চিকিৎসককে ভোক্তা অধিকার সংরক্ষণ, মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইনে ২০১০ এর ২৯ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31