IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধাারণ সভা চলাকালীন সময়ে হামলা ও সভা পণ্ড করার অভিযোগ উঠেছে জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা শহরের হরিপুর সাহাপাড়ায় সাধারণ সভা চলাকালিন সময়ে হামলার অভিযোগ করেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের দূর্গাপুর মোড় অফিসে এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, একটি সাধারণ সভা চলাকালিন সময়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারের নির্দেশে তাদের অনুগত কিছু সংখ্যক সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী দেশীয় লাঠি, চাইনিজ কুড়াল, রামদা, ককটেল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে একটি মিনিবাসে করে আমাদের অফিসের নিকটে এসে অতর্কিত হামলা চালাতে আসলে আমরা তাদের প্রতিহত করি। তাদের হামলা প্রতিহত করার ফলে সাইদুর-আনার মদদপুষ্ট সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে স্বরুপনগর বাস টার্মিনালে এসে রাজশাহী-ঢাকাগামী গাড়ী চলাচলে বাধার সৃষ্টি করে। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ রউফ জুলমাত, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ঠ উপ-কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানুসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তবে সভায় হামলা ও চাঁপাইনবাবগঞ্জ-ঢাকাগামী বাস বন্ধের অভিযোগ অস্বীকার করেন, জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31