IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় হামলার চেষ্টা মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

বাগমারায় হামলার চেষ্টা মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার নরদাশ ইউনিয়নের বিন্দুর মোড় এলাকায়। শনিবার বেলা ১১ হতে ১২ টার মধ্যে । ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে মন্দিয়াল গ্রামের জাবের আলীর সাথে ঠাকুরপাড়ার আইয়ুব আলীর মৎস্য চাষ নিয়ে বিরোধ চলে আসছে।

আইয়ুব আলী চাঁদাবাজির মামলা করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা, সংবাদ সম্মেলন, পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য ব্যবসায়ী জাবের আলী দাবী করেন, তাঁর কাছে থেকে মোটা অংকের টাকা দাবী করেছিলেন প্রতিপক্ষের লোকজন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে সহ তাঁর লোকজনের নামে চাঁদাবাজি মামলা দেয়া হয়েছে। এমন কী তাঁর লিজকৃত বিল দখলের পাঁয়তারা করছে আইয়ুব আলী ও তার লোকজন। তিনি আরও জানান, কয়েকবার আমার বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চালিয়েছে।

ভাংচুর করতে না পেরে ক্ষিপ্ত হয়ে আতংক ছড়ানোর লক্ষ্যে পথচারী মন্দিয়াল গ্রামের নিরীহ মহিদুলের মোটরসাইকেল কেড়ে নিয়ে ভাংচুর করা হয়। এছাড়াও ঠাকুরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । মারধরের ঘটনায় স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে আইয়ুব আলী এবং একজন আইনজীবীর সরাসরি ইন্ধন রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছে, ঠিক সময় পুলিশ, সেনাবাহিনী উপস্থিত না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং ওসি ( তদন্ত) রফিকুল ইসলাম এর সরকারি মুঠোফোনে কল দিলে তাঁরা ফোন রিসিভ করেন নাই। সেকারণে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31