IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’।

ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’।

ধূমকেতু প্রতিবেদক : দেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসা থেকে মুক্তি যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মনের সবটুকু ভালোবাসা নিশ্বেষ করে দীর্ঘ কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। ৫ আগস্টের গনঅভ্যুথানের পর সেটি নিয়ে বিপাকে পড়েন শিল্পি। শেষমেষ কোথাও স্থাপন করতে না পেরে ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন তিনি।
রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবহেলায় রাস্তার লাইটপোস্টে বাঁধা অবস্থায় ভাস্কর্যটি মিডিয়াকর্মীদের নজরে আসে।
রাজশাহীর বহুল প্রচারিত অনলাইন পোর্টাল বিজয়বাংলা নিউজসহ ফলাও ভাবে স্থানীয় ও জতীয় দৈনিক পত্রিকাসহ অনলাইনে বিভিন্ন শিরোনাম ভাস্কর্যটি সংবাদ প্রকাশিত হলে নজরে আসে সবার।

এর পর ভাস্কর্যটির শিল্পী আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযাগ করেন কুড়িগ্রামের আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোক্তা এস এম আব্রাহাম লিংকন। তার ‘উত্তরবঙ্গ জাদুঘরে’ রাখবেন ভাস্কর্যটি মর্মে যোগাযোগ করেন।

এর পর শিল্পি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন ২৪ নভেম্বর রোবার দুপুরে ভাস্কর্যটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন। বর্তমানে সেখানেই রয়ছে।

উল্লেখ, কোথাও বসানোর স্থান না পেয়ে রাবির গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তার ভাস্কর্যটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এ নিয়ে হইচই শুরু হয়। এরপরে আইনজীবী ভাস্কর্য নেওয়ার কথা জানান। রবিবার সকালে ভাঙারি ব্যবসায়ী ভাস্কর্যটি ল্যাবে দিয়ে যান। অধ্যাপক যে টাকায় বিক্রি করেছিলেন, সেই টাকা ও ভ্যানের ভাড়া ব্যবসায়ীকে দিয়েছেন।

অধ্যাপক জোসি বলেন, শনিবার বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন আমার মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে ভাস্কর্যটি জাদুঘরের জন্য নিতে চান বলে জানান। ভাস্কর্যটি ভালো একটা জায়গা পাচ্ছে। এজন্য আমি খুব খুশি। এখন এটা ল্যাবে যত্ন করেই রেখেছি। দ্রুতই ভাস্কর্যটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে আইনজীবী এস এম আব্রাহাম লিংকনের বাড়িতে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ জাদুঘর। তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান। আব্রাহাম লিংকন তার ‘লিংকনস ইন’ নামের বাড়িতে নিজের সংগ্রহ করা বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31