IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বদলগাছীতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

বদলগাছীতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী- মাতাজিহাট সড়কের আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাস ও অটো চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার ( ২৫ শে নভেমম্বর) আনুমানি বেলক ১২:৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত ঐ নারী বদলগাছী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিন (হিটলার) এর স্ত্রী সন্জিতা রানী (১৮)

দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা(৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী বদলগাছী ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর দুপুর ১২:০০ টার দিকে পেলে সংগে সংগে ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছ

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন,যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে। সে জায়গায় রাস্তাটি খানাখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চৌরাস্তার মোড় থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন থেকে জলাবদ্ধতা তৈরী হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে । সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারী আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।
বদলগাছী থানার অফিসার ইনচাচ (ওসি) মোহাম্মদ শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31