IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র শুভ কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকার শাহিনুর রহমানের ছেলে এবং সে কুমারখালী সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পাশ করেছেন। পড়া লেখার পাশাপাশি তিনি কুমারখালীর বুলবুল টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভ সন্ধ্যায় বাইকেল চালিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে পৌছালে বেপরোয়া গতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শুভ সাইকেল থেকে সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফয়সাল হোসেন জানান, দ্রুত গতির একটি মোটরসাইকেল পেছন থেকে শুভকে ধাক্কা দিলে শুভ সাইকেল থেকে ছিটকে পড়ে মারা যায়।

শুভর খালু মনিরুল ইসলাম জানান, শুভ এবছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি সে বুলবুল টেক্সটাইলে কাজ করত। সোমবার কারখানা ছুটি থাকায় বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। সেসময় মোটরসাইকেলের ধাক্কায় সে মারা গেছে।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই শুভ মারা গেছেন। মাথায় বড় ধরণের আঘাতের চিহৃ আছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের লাশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31