IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকারের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিয়োগ নেয়ার অভিযোগ ওঠেছে।এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুন। অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুনের দায়েকৃত লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে,মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৯৯৯ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে নিয়োগ বিধি মতে,ওই পদে আবেদনের জন্য কমপক্ষে ১২বছরের অভিজ্ঞতা এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২য় বিভাগ/শ্রেনী থাকার বিধান রয়েছে। অথচ নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে কোন অভিজ্ঞতা না থাকলেও এবং শুধুমাত্র এসএসসিতে ২য় বিভাগ এবং এইচএসসি ও বি,এ-তে ৩য় বিভাগ/শ্রেনী থাকার পরেও আবেদন করে জালিয়াতির মাধ্যমে ২০০০সালের ১জানুয়ারী নিয়োগ নেন।

ময়না খাতুন জানান,জালিয়াতী করে নেয়া নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সুষ্ঠু বিচারের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আসা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ সু-বিচার করবেন।

জানতে চাইলে মালশন গিরিগ্রামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকার বলেন,নিয়োগের বিধি মেনেই সে সময় আবেদন করেছি এবং নিয়োগ পেয়েছি। এখানে কোন জালিয়াতি বা অনিয়ম করা হয়নি জানিয়ে তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কারন দর্শানোর একটি পত্র দিয়েছেন। গত রোববার পত্র পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই পত্রের জবাব দাখিল করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন,এঘটনায় গত ১৭নভেম্বর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে বিধি মোতাবেক কারন দর্শাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়েছে। পত্রপ্রাপ্তির ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31