IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী

নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী

পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন

পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র।

এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

ছাত্রীকে নিয়ে উধাও পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন উপজেলার রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের সাবেক নৈশ্যপ্রহরী আতোয়ার রহমানের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত ২০২১ সালে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নেন রাব্বি হোসেন। নিয়োগ নেওয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় একপর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রাথমিক ভাবে সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের মাঝে একপ্রকার অসস্তি বিরাজ করছে। এতেকরে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আশংকা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

এবিষয়ে জানতে পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি। আজ এ ব্যাপারে মিটিং করে ওই পরিচ্ছন্নতা কর্মীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31