IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে

কুষ্টিয়ায় বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিষমুক্ত সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে (আইপিএম) কম খরচে বেশি উৎপাদন হওয়ায় সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, উপকারী পোকামাকড় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন এই চাষাবাদ পদ্ধতিতে সাশ্রয়ী খরচে উৎপাদন বেশি হয় বলে জানান কৃষকেরা।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় ১০০ একর জমিতে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। কৃষি বিভাগের কারিগরী সহায়তা ও পরামর্শে টমেটো, বেগুন, শিম, লাউ, পটোল, লালশাকসহ প্রায় ১৫ ধরনের বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে।

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের কৃষক আসাদুজ্জামান জানান, তিনি কীটনাশক ছাড়াই সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে (আইপিএম) ৪৬ শতক জমিতে বিষমুক্ত টমেটো চাষ করছেন। এ পদ্বতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম। বাজারে বিষমুক্ত সবজির ব্যাপক চাহিদা থাকায় তারা লাভবান হচ্ছেন।

আসাদুজ্জামান বলেন, ‘টমেটো চাষ করে এত লাভ হবে, কখনো ভাবিনি। সামনের মৌসুমে আরও বেশি জমিতে টমেটো চাষ করবো। এ টমেটো বিষমুক্ত। টমেটোর জমিতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। ফল ও ডগা ছিদ্রকারী পোকার জন্য টমেটো গাছে সবচেয়ে বেশি বিষ প্রয়োগ করতে হয়। কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার করায় সবজি চাষে বিষ প্রয়োগ করতে হয়নি। এর আগে প্রতি সপ্তাহে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার বিষ প্রয়োগ করতে হতো।’

আবহাওয়া অনুকূলে থাকলে ৪৬ শতক জমির টমেটো থেকে খরচ বাদে কমপক্ষে ১ লাখ টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন।

একই এলাকার কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘২৫ শতক জমিতে পটোলের চাষ করছি। আইপিএম পদ্ধতি ব্যবহারে আগের চেয়ে খরচ কমেছে। ফলে লাভ বেশি হচ্ছে।’

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনয়নের উপ-সহকারী কৃষি অফিসার সাইদুর রহমান বলেন, ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে জৈব বালাইনাশক ব্যবহার করে বিভিন্ন সবজি চাষ হচ্ছে। এখানে সম্পূর্ণ আইপিএম পদ্ধতি ব্যবহার করেই প্রায় ১৫ ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে। নিরাপদ উপায়ে এসব সবজি চাষের জন্য কৃষকদের মোটিভেশনের পাশাপাশি বিভিন্ন কৃষক সমাবেশের মাধ্যমে আধুনিক জৈবপ্রযুক্তি সম্পর্কে জানানো হচ্ছে এবং জনগণকেও সচেতন করা হচ্ছে।’

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, ‘সবজি ক্ষেতে পোকা দমনে যেসব কীটনাশক ব্যবহার করা হয়, তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে বিষমুক্ত ও স্বাস্থ্যবান্ধব সবজি চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। বিষমুক্ত সবজি চাষে কৃষি বিভাগের সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থাও কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। প্রথম অবস্থায় কৃষকদের এ চাষ পদ্ধতিতে চাষে আগ্রহী করতে বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে উপজেলার কৃষকেরা দিন দিন এ পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31