IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।

জানা যায়, ১ ডিসেম্বর সকাল থেকে উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে।

বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্ত¡াবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনীরা।

পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, এস আই ফারুক হোসেন, বিএনপি নেতা হানজালা, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ।

আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31