IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর বুধবার দেশের জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল চারটি বছর। সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রাখলো ধূমকেতু নিউজ। পাঠক প্রিয়তার মেলবন্ধনে সকলের আস্থার পাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে পত্রিকাটি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ধূমকেতু নিউজের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ধূমকেতু নিউজ জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমানকে অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। ছবি- ধূমকেতু প্রতিবেদক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি আন্জুমান আরা পারভীন লিপি ও রূপরেখা কিশোর মেলার সভাপতি বৃক্ষপ্রেমী ইব্রাহীম হায়দার।

ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৪র্থ বছর পূর্ণ করে ৫ম বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি হিসেবে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুকে সম্মাননা প্রদান করা হয়। ছবি- ধূমকেতু নিউজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। তিনি বলেন, ধূমকেতু নিউজ ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

তিনি আরও বলেন, শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌছে দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং আমাদের এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অনেক জেলায় আমরা তরুন ও মেধাবী সাংবাদিক নিয়ে কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।

এসময় উপস্থিত ছিলেন, আমাদের রাজশাহীর রিপোর্টার জিয়াউল হক জিয়া, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটো সাংবাদিক সালাহউদ্দিন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আফরোজা খান হেলেন ও ফটো সাংবাদিক কাবিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দুই গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031