IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শেখ হাসিনার দোসরদের কোনো ভাবে ক্ষমা করা যাবে না-দুলু

শেখ হাসিনার দোসরদের কোনো ভাবে ক্ষমা করা যাবে না-দুলু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার দোসরদের কোনো ভাবে ক্ষমা করা যাবে না। আওয়ামী লীগ হচ্ছে এ দেশের ফেরাউন। তাদের কোনো ভাবে ক্ষমা করা যাবে না। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস দুলু বলেন, এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকান্ড চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকান্ড করেছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকান্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দুলু বলেন, নাটোরে সন্ত্রাসি এমপি বিএনপির নেতাকর্মীদের হত্যা, হামলা করে রাজপথ রক্তাত্ব করেছে। আওয়ামী লীগের জন্মই সন্ত্রাসী দিয়ে। তাদের কাজই সন্ত্রাসী কর্মকান্ড করা। শেখ মুজিব দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিলেন। চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা তিনি নিষিদ্ধ করেছিলেন। ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিত ভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে। ৪১সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে থাকার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ক্ষমতা রক্ষার জন্যই দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামী বিরোধী দেশের সচেতন হাজারো মানুষকে হত্যা ও গুম করেছে। আয়না ঘরের জন্ম দিয়েছে।

দুলু আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৬বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন অনেক ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোন অত্যাচার করা হচ্ছে না।আওয়ামী লীগ মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু- মুসলিম সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে। ভিতর বাহির যেকোন ষড়যন্ত্র হলে দেশের মানুষ দলমত ধর্ম বর্ণ একত্র হয়ে রুখে দিতে হবে।

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে এবং সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সঞ্চলনায় জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31