IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বদলগাছীতে পরিসংখ্যান ব্যুরো ‘অর্থনৈতিক শুমারি’ নিয়োগে অনিয়ম

জনমনে প্রশ্ন

বদলগাছীতে পরিসংখ্যান ব্যুরো ‘অর্থনৈতিক শুমারি’ নিয়োগে অনিয়ম

বদলগাছী পরিসংখ্যান ব্যুরো

বদলগাছী পরিসংখ্যান ব্যুরো। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পরিসংখ্যান ব্যুরো ‘অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির কার্যক্রমের জন্য সুপারভাইজার ও গনণাকারী নিয়োগ প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই উপজেলা পরিসংখ্যান অফিসটি সবসময় তালাবদ্ধ থাকতে দেখা গেছে। এ নিয়ে উপজেলায় পরীক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যাপক মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বদলগাছী উপজেলায় অর্থনৈতিক শুমারির জন্য ২৯ জন সুপারভাইজার ও ১৫০ জন গনণাকারী নিয়োগের জন্য উপজেলা নির্বাহী অফিসার গত ২১ শে নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলার ৮ টি ইউনিয়নে সুপারভাইজার পদে ৫০ জন ও গনণাকারী পদে ৫১৯ জন নারী-পুরুষ আবেদন করেন। গত ২৭ শে নভেম্বর উপজেলা পরিসংখ্যান অফিসে আবেদনকারীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং তিন দিন পর রাতে ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফল দেখে পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। কারন অন্য চাকুরীতে কর্মরত, মৌখিক পরীক্ষায় অনুপস্থিত, অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে।

কয়েকজন আবেদনকারীর সাথে কথা হলে তারা জানান, বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো জাতীয় সার্ভিস, সরকারি, বেসরকারী চাকুরী করলে তারা আবেদন করতে পারবেন না। কিন্তু বদলগাছী সদর ইউনিয়নে সুপারভাইজার পদে ০০১ নং রোল আবু হুরাইরা বড় কাবলা ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে কর্তব্যরত আছেন। তাকে উত্তীর্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

অপরদিকে, কোলা ইউনিয়নের কলি ভৌ মালী নামের একজন সুপারভাইজার পদে আবেদনকারী অভিযোগ করে বলেন, ঐ ইউনিয়নে সুপারভাইজার পদে আমরা ৫ জন আবেদ করে ছিলাম। মৌখিক পররীক্ষার দিন আমরা ০০৪, ০০৫ ও আমি ০০২ নং রোলধারী উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করি। সুপারভাইজার পদে ০০১ নং রোল মৌখিক পরীক্ষায় উপস্থিতই ছিলো না। তারপরও সে কিভাবে নিয়োগ পেয়েছে। আমি বুঝতে পারছিনা। আর আমাকে রাখা হলো অপেক্ষমান তালিকায়। অন্যদিকে, কেউ কেউ বলছেন ইউএনও অফিস ও পরিসংখ্যান অফিসের সাথে যাদের ভালো সম্পর্ক রয়েছে তারা এই নিয়োগ পেয়েছে। লোক দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়ে ছিলো।

বালুভরা ইউপির তনুশ্রী,সদর ইউপির শাহিনসহ কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, মৌখিক পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়েছি। কাগজপত্র সব ঠিক ছিলো। কিন্তু কি কারনে তারা নিয়োগ দেয় নি। অফিস বলতে পারবে।

উপজেলা সচেতন মহল বলছেন, এই পরীক্ষাটি ফলাফল প্রশ্ন বৃদ্ধ হয়েছে। তাই আমাদেও দবি এই ফলাফল বাতিল করে নতুন করে আবারো পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করা হক।

উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিমার আবু ওয়াছিব বলেন, মাত্র কয়েকদিন সময় পেয়েছি যাচাই-বাছাই করার জন্য। কেউ পরিচয় গোপন করে আবেদন করার পর উত্তীর্ন হয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ দিলে তার নিয়োগটি বাতিল করা হবে। অফিস সবসময় তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলায় সবাই আমরা ট্রেনিং আছি। এই জন্য অফিস তালাবদ্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও অর্থনৈতিক শুমারির গনণাকারী ও সুপারভাইজার নির্বাচন কমিটির সভাপতি মাহবুব হাসান বলেন, কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31