ধূমকেতু প্রতিবেদক,পাবনায : “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ সকাল ৯:৩০টায় পাবনা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ পালন করা হয়।
দিবস উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
পরে মানববন্ধন শেষে পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মুর্তজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোর্তজা আলী খান ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা কার্যালয়ের (দুর্নীতি দমনের উপ-পরিচালক শহিদুল আলম সরকার,পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আক্তার সহ বিশিষ্টজন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


