IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে ভারত অপপ্রচার চালাচ্ছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে ভারত অপপ্রচার চালাচ্ছে: রুহুল কবির রিজভী

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষ একসাথে সৌহার্দপূর্নভাবে বসবাস করছে। কিন্তু ভারত বাংলাদেশের সম্প্রীতি নশ্বাৎ করতে অপপ্রচার চালাচ্ছে। আজগবী সব কথা বলে দু-দেশের বন্ধুত্ব নষ্ট করছে। বাংলাদেশকে স্বাধীন করতে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। ৩লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশ নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবেনা বলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ভূবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য এই আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশেল মানুষ ভারতে শুধু চিকিৎসা করাতে জাননা, তারা বেড়াতেও যান। সেখানে তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করেন। এখন বাংলাদেশীরা ভারতে না যাওয়ায় সেখানে বিশেষ করে কোলকাতায় হাহাকার পরে গেছে। তিনি বলেন, কোলকাতার মুখ্যমন্ত্রীকে ভাবা হতো অসাম্প্রদায়ীক একজন মানুষ। কিন্তু তিনিও বিশদগার করছেন। এগুলো কখনো মেনে নেয়া হবেনা। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। তাদের উদ্দেশ্য ভয়ংকর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে, আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। আপনারা চট্টগ্রাম দখল করতে আসলে আমরা কি ললিপপ চুষবো?

তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে বলেছে। একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠায়। এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ। আদতে ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মত একই জায়গায়। তারা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে। রিজভী দাবি করেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হয়েছে টাকা লুটপাট করার জন্য। ২০২৩ এর আগেও আলু আমদানি করার প্রয়োজন হয়নি। এটা করেছে শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা হয়। তারা বিদেশ থেকে এফআরসিএস, এফসিএস করে এসেছেন। তারা ভালো চিকিৎসা দিতে সক্ষম। এজন্য চিকিৎসকদের আরো মানবিক ও সময় নিয়ে রোগি দেখার অনুরোধ করেন। তিনি বলেন, ভালো ওষুধ বাংলাদেশে উৎপাদন হয়। এদেশের ওষুধ বিশে^র বিভিন্ন দেশে রপ্তানী হয়। ভারতে থেকে কোন অংশেই বাংলাদেশ পিছিয়ে নেই জানিয়ে তিনি ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশীদের ভারত থেকে শাড়ি, সাবান, বিছানার চাদর বা অন্য কিছু কেনা উচিত নয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানান তিনি। সেইসাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহŸান তিনি। তিনি বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘুদের নির্যাতন করা হয়না। কিন্তু ভারতে প্রতিদিন সংখ্যালঘুদের নির্যাতন ও খুন করা হচ্ছে। জালিয়ে দেয়া হচ্ছে বাড়িঘর। ক্রীস্টানরা সেখানেও শান্তিতে নাই। তাদের ওপরো চলে নির্যাতন। বক্তব্য শেষে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর আগুন দিয়ে পুড়িয়ে ভারতীয় বর্জনের জন্য জোরালো আহŸান জানান।

রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে আয়োজিত সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাইন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপি সদস্য সচিব মামুনুর রশীদ।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য রায়হানু আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও বারি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে রুহুল কবির রিজভী প্রান্তিক মানুষের মধ্যে। স্বল্প মুল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31