IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুর উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক এখনো ধরাছোঁয়ার বাইরে

দুর্গাপুর উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক এখনো ধরাছোঁয়ার বাইরে

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাসিন্দা। জানা যায় আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হক।

সরকারি সংবিধানে স্পষ্ট বলা রয়েছে , কোন রাজনৈতিক দলের পদ ধারি নেতা কোন সরকারি কলেজের অধ্যক্ষ হতে পারবেন না। তিনি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে উক্ত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে এসেছে। যেখানে সারা দেশের আওয়ামী লীগের নেতারা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু দুর্গাপুরে হচ্ছে এর উল্টোটা অধ্যক্ষ মোজাম্মেল হক এখনো দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি এখনো পর্যন্ত কোন রাজনৈতিক মামলায় গ্রেফতার হননি। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন ৫ আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নেতাদের নামে কয়েকটি করে মামলা হয়েছে কিন্তু দুর্গাপুরে মোজাম্মেলের ক্ষেত্রে হয়েছে এর উল্টোটা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডঃ নাদিম মোস্তফার কানপাড়ায় নির্বাচনী অফিস ভাংচুরের মামলা হয়েছে তার নামে সে মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানা যায়। ৫ আগস্টের পরে মোজাম্মেল এর বিরুদ্ধে এই একটাই মামলা হয়েছে। জানা যায়, মোজাম্মেল হক রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ পান ২০২১ সালের ৩ ফেব্রুয়ারিতে। এবং তিনি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পান ২০২২ সালের ২২ মার্চ মাসে। প্রতিমন্ত্রী দারার ক্ষমতায় ব্যবহার করে মোজাম্মেল হক ২০১০ দাওকান্দি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন সেই সুবাদে দুর্গাপুরে ছিলো তার একক প্রভাব তিনি প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে দখলদারি টেন্ডারবাজি চাঁদাবাজি করে হাতিয়ে নিয়েছেন অবৈধ ভাবে লক্ষ লক্ষ টাকা। হয়েছে কোটি কোটি টাকার মালিক। স্থানীয়রা জানান অধ্যক্ষ মোজাম্মেল হক ৫ আগস্ট এর আগে তিনি রাজশাহীতে প্রায় প্রতিদিনই আন্দোলন করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে এই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোজাম্মেল হক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের বর্তমানে অর্থের যোগানদাতা। এই আওয়ামী লীগ নেতা এখন পর্যন্ত বিচারের আওতার বাহিরে তারা আরও বলেন, দ্রুত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

এবিষয়ে মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে, আমি এসবের সাথে কোন রকমভাবে সম্পৃক্ত নাই। আমি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি সে পদত্যাগ পত্রের কপি আমি সব জায়গায় দিয়েছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatune

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31