IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় সুমন ও রজব সহ আরও ২ জন আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

নিহতরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)।

মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারনে এ হত্যাকান্ড তার কিছুই জানেন না তারা। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাদুস ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরও জানান, তাদের দেহের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানাগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা য়ায়নি।

মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় দু’জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-একই এলাকার বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক ও এজাবুল হকের ছেলে মো.তাসিম আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে একটি পেয়ারা বাগানে পলি লাগানোর কাজ করছিল সালাম ও শাহিন। এসময় শাহিন গোপনে সালামের একটি আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন। এরই জের ধরে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও ওই ঘটনার জেরে বিজয় দিবসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হন।এ ঘটনায় আহত হন আরও চারজন। এঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31