IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> নওগাঁ মুক্ত দিবস পালন

নওগাঁ মুক্ত দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ১৮ডিসেম্বর নওগাঁ মুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা এবং শ্রদ্ধাঞ্জলি মধ্য দিয়ে দিনটি পালন করেন একুশে পরিষদ। করনোভাইরাস সংক্রমণের কারণে এবারের কর্মসূচি সংক্ষিপ্তভাবে পালন করা হয়।

সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টায় প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার থেকে শোভাযাত্রা বের করা হয়। জাতীয় পাতাকা, ব্যানার ফেস্টুসহ শোভাযাত্রায় সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তির মোড় স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনের সভাপতি অ্যাড. ডি. আব্দুল বারীর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, কায়েস উদ্দিন, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, প্রতাপ চন্দ্র সরকার, সুবল চন্দ্র মন্ডল, মোস্তাফিজুর রহমান মোস্তাাক প্রমুখ। পরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

উল্লেখ্য, নওগাঁ মুক্ত দিবস দিনটি দীর্ঘ কয়েক বছর থেকে দিনটি পালন করে আসছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস পালিত হলেও দেশ স্বাধীনের দুই দিন পর ১৮ ডিসেম্বর নওগাঁকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এদিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁয় যৌথবাহিনী কাছে আত্মসমর্পণ করে। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এ খবর শোনার পরও নওগাঁর পাকিস্তান সেনাবাহিনী অত্মসমর্পণ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসম্পর্ণ করবে না বলে ঘোষণা দেয়। ফলে বীরমুক্তিযোদ্ধাদের নেতৃত্বে পর দিন সকাল ৭টার দিকে প্রায় ৩৫০ জন মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হন। ১৭ ডিসেম্বর, শীতের সকাল। মুক্তিবাহিনীর সদস্যদের জগৎসিংহপুর, খলিশাকুড়ি, শিবপুর, হাট-নওগাঁ থেকে শহরে দিকে আসতে দেখে পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র ব্যবহার করে। সকাল থেকে রাত পর্যন্ত উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে ৬ জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হন।

৬ জন বীর মুক্তিযোদ্ধা যাঁরা শহিদ হলেন, তাঁরা হলেন এচাহাস আলী খান (শৈলগাছি, বাঁকাপুর গ্রাম), শহিদ ফরিদ হোসেন (বদলগাছির সর্মাপুর গ্রাম), শহিদ আমজাদ হোসেন (বদলগাছির বিলাশবাড়ি গ্রাম), শহিদ ওসমান (বদলগাচছর কেশাইল গ্রাম), শহিদ শাহাদত আলী মীর (বদলগাছির বলরামপুর গ্রাম) এবং কিশোর বীর মুক্তিযোদ্ধা অছিম উদ্দিন (তিলকপুরের নওজোর গ্রাম)।

১৮ ডিসেম্বর শনিবার সকালে বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্রশেখর, পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে হানাদার বাহিনীর আর কিছুই করার ছিল না। ফলে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল, পুরাতন থানা চত্বর এবং এসডিও অফিস থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নতমস্তকে আত্মসমর্পণ করে। তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান। বর্তমান পুরাতান কালেক্টরেট (এসডি) অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। ফলে নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31