IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্যে নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারী থেকে নবম শ্রেণির ১১৯৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনোরম পরিবেশে ২ ঘন্টাব্যাপী পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক শাবান আলী, নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, মহাসচিব গোলাম মোস্তফা মতিন, শিক্ষাসচিব মহসিন আলীসহ সংশ্লিষ্টরা।

নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম মোস্তফা মতিন জানান, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ ও মেধা বিকাশের লক্ষ্য নিয়ে ২০১২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু করা হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31