IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, পোরশা: টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থী তাবলীগিয়ানদের উপর সা’দ পন্থীদের হামলায় নিহত ও আহতের ঘটনায় জড়িত সা’দ পন্থীদের বিচার ও মানুষ হত্যার প্রতিবাদে নওগাঁর পোরশায় গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার যোহরের নামাজের পর সুতরইল মোড়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে গণপ্রতিবাদ সমাবেশ করেন জুবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীরা। ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীগণের উদ্যেগে অনুষ্ঠিত এই গণপ্রতিবাদ সমাবেশে নেতৃত্বদেন দারুন নাঈম মাদ্রাসার মুহতামিম মাও: ফজলুল হক শাহ্। বক্তব্য রাখেন, বড় মাদ্রাসার মহাপচিালক মাও: আব্দুল্লাহ্ শাহ, মারকাজ জামে মসজিদের পরিচালক জামিলুর রহমান শাহ্, নোচনাহার মাদ্রাসার মুহতামিম মাও: আব্দুল হক শাহ্, বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাও: হারুন অর রশিদ শাহ্, দারুন নাঈম মাদ্রাসার মুহাদ্দিস মাও: তরিকুল ইসলাম শাহ্, তিলনাচক মাদ্রাসার মুহতামিম মাও: শরিফুল ইসলাম, সোমনগর মাদ্রাসার শিক্ষা সচিব মাও: নুরুল ইসলাম জিহাদী, নিতপুর বড় মসজিদের খতিব মাও: আব্দুল বাতেন, নোনাহার মাদ্রাসার মুহতামিম মাও: আহমাদুল্লাহ, শিতলী মাদ্রাসার মুহতামিম মাও: গোলাম রাব্বানী সহ বিশিষ্ট আলেমগণ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লীদের উপর তাবলীগ নামধারী পথভ্রষ্ট উগ্রবাদী সা’দপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। অসংখ্য সাধারণ মুসল্লী এবং ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব উগ্রবাদী হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহবান জানানো হয়।

এছাড়াও সমাবেশ থেকে সা’দপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহŸান জানানো হয়। এতে বিভিন্ন মাদ্রাস ছাত্র, শিক্ষক ও মুসল্লী সহ সাধারন জনগণ অংশ গ্রহণ করেন। #

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31