IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি

কুষ্টিয়ায় বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি

কুষ্টিয়ায় বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি

কুষ্টিয়ায় বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : নিজেকে নির্যাতিত দাবি করে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য প্রদান করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। ৫ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না বলেও মন্তব্য করেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই একটি রাজনৈতিক মঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ।

ভিডিওতে দেখা যায়, ওসি মঈনুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‌’আপনারা দুই মিনিট শোনেন, বিনীত অনুরোধ করি কেউ চিল্লায়েন না। গত ১৫-১৬টা বছর কোথায়-কীভাবে ছিলেন আপনারা, আমার চেয়ে আপনারা ভালো জানেন। কোথায় কীভাবে কষ্ট করছেন, ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, আমাকে বাধ্য করেছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না, আমিও ছিলাম, এরকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আমি বিনীত অনুরোধ করি, আপনাদের অনেক কষ্টের ফলে, ত্যাগ-তিতিক্ষায় আজ আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ৫ আগষ্ট হয়েছে বলেই আমি আজ ওসি। আপনাদের সামনে সুযোগ এসেছে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।

এদিকে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম। তিনি সমকালকে বলেন, ‘আপনাকে কে বলল আমি বক্তব্য রেখেছি? ওখানে গণ্ডগোল হচ্ছিল, আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি। আমি কোন রাজনৈতিক বক্তব্য রাখিনি। শান্ত করার জন্য বক্তব্য দিয়েছিলাম।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, এ ধরনের কোন খবর আমাদের কাছে নেই। স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোন পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোন পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

উল্লেখ্য, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31