IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় পেয়ারা এড়িয়ে চলুন

স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় পেয়ারা এড়িয়ে চলুন

ধূমকেতু নিউজ ডেস্ক : হাজারও পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। এই ফল বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে জানলে অবাক হবেন, পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফল অনেকের জন্য বিপজ্জনকও হতে পারে। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত।

মনে রাখবেন, পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই পেয়ারা অতিরিক্ত খেলে পেটের যেমন উপকার হয়, অন্যদিকে শরীরে পানির অভাবও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কাদের পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত, না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে-

একজিমা রোগী

পেয়ারায় কিছু রাসায়নিক উপাদান আছে, যা কিছু মানুষের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। আপনার যদি একজিমার মতো ত্বক সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে পেয়ারা খাওয়ার আগে অবস্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সর্দি-কাশির রোগী

পেয়ারার একটি শীতল প্রভাব আছে। ফলে এই সুস্বাদু ফল ঠান্ডা ও কাশির মতো সমস্যাগুলো বাড়িয়ে তুলতে পারে। চিকিৎসকরা বলছেন, আগে থেকেই সর্দি-কাশি থাকলে পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন।

ডায়াবেটিস রোগী

পেয়ারায় আছে প্রাকৃতিক চিনি, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা

গর্ভাবস্থায় শরীরে অনেক পরিবর্তন ঘটে ও এ সময়ে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। পেয়ারাও তার মধ্যে অন্যতম। পেয়ারা খাওয়ার ফলে গর্ভবতী নারীদের পেটে ব্যথা, বমি ও অন্যান্য সমস্যা হতে পারে।

এছাড়া বুকের দুধ খাওয়ানো নারীদেরও পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এটি শিশুর ক্ষতি করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।
পেটের সমস্যা আছে যাদের

পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা গ্যাসের মতো পেটের সমস্যা আছে, তাদের জন্য পেয়ারা খাওয়া ক্ষতিকর হতে পারে। পেয়ারা খেলে এসব সমস্যা বাড়তে পারে।

সূত্র: বোল্ডস্কাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31