IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে বাড়ছে গরু চুরি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রায়গঞ্জে বাড়ছে গরু চুরি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে একের পর এক গরুর চুরির হিড়িক পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা গরু চুরি’র ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সর্বশেষ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে পৃথক পৃথক স্থান থেকে ৪ টি বড় গরু ও ৫টি ছাগল চুরি হয়েছে। এ ঘটনার পর উপজেলা বাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে। গরু চুরির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরের কবল থেকে গরু রক্ষা করতে রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন কৃষকরা।

গরুর মালিকেরা জানান, গত শনিবার মধ্যে রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমোড়া গ্রামের ভাড়াটিয়া থাকা বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার গরুর মালিক সুলতান মাহমুদের ২টি বড় ষাঁড় গরু ও ৫টি ছাগল চোরেরা চুরি করে নিয়ে গেছে।

অপরদিকে গত বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে একই ইউনিয়নের শ্রীদাসগাঁতী গ্রামের মোশারফ হোসেনের ২টি বিদেশী জাতের গাভী একই কায়দা চুরি করে নিয়ে গেছে চোরের দল। এনিয়ে মোট মোট ৯টি গবাদি পুশ চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

স্থানীয়রা বলছে, প্রতি বছর শীতের সময়ে বাড়ে এই অঞ্চলে চোরের উপদ্রব। তাই এই সময়ে চোরের ভয়ে গরু লালন-পালন থেকে বিরত থাকছেন তারা। এতে সংসারে বাড়তি আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

বিগত দিনে এ উপজেলায় বিপুলসংখ্যক গরু চুরির ঘটনা ঘটলেও অতীতে কোনো গরু উদ্ধার না হওয়াসহ পুলিশের নীরব ভূমিকার কারণে আইনি পদক্ষেপ নিতে তেমন আগ্রহ নেই ক্ষতিগ্রস্ত গরু মালিকদের।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউপি সদস্য সামছুল আলম খোকন জানান, গরুর চুরি বিষয়টি আমি শুনতে পেরেছি। যেহেতু গত কয়েকদিন আগেই এই ইউনিয়নে গরু চুরি হয়েছে। তাই দ্রুত চুরি রোধে পুলিশিং আইনি ব্যবস্থা গ্রহন না করা হলে আরো গরু চুরি হওয়ার সম্ভবনা রয়েছে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, চুরির বিষয়ে তেমন অভিযোগ না আসায় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না তারা। তাই ঘটনা ঘটার সঙ্গে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31