IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> অবহেলায় নষ্ট হচ্ছে বানেশ্বর সরকারি কলেজের স্মৃতিসৌধ

অবহেলায় নষ্ট হচ্ছে বানেশ্বর সরকারি কলেজের স্মৃতিসৌধ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : অযত্ন- অবহেলায় পড়ে আছে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের স্মৃতিসৌধ । কলেজ মাঠের দক্ষিণ পাশে স্মৃতিসৌধ অবস্থিত। মহান স্বাধীনতার যুদ্ধে শহীদের স্মৃতির স্মরণে নির্মিত এই স্মৃতিসৌধ। আওয়ামী লীগ শাসন আমলে স্মৃতিসৌধ দলীয় বিভাজনের কারণে ব্যবহৃত না করার কারণে পরিত্যক্ত হয়ে পড়ে। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তার পাশে আবার তৈরি হয়েছে পায়খানার মলমত্র জমা রাখার হাউজ। সবকিছু মিলিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তৈরি স্মৃতিসৌধের আশেপাশের অবস্থা একেবারেই শোচনীয় পর্যায়ে পড়ে আছে।

স্মৃতিসৌধ নির্মাণ করেন বিএনপির সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফা। পুঠিয়া উপজেলায় দুটি স্মৃতিসৌধ নির্মাণ করেন তিনি একটি হল পুঠিয়া উপজেলা চত্বরে এবং বানেশ্বর সরকারি কলেজে ।

গত ৫ আগস্টে সরকার পতনের পরে পুঠিয়া উপজেলা চত্বরের স্মৃতিসৌধ পরিষ্কারের মুখ দেখলেও বানেশ্বর সরকারি কলেজের স্মৃতিসৌধ নাম মাত্রই পরিষ্কার করা হয় । এখনো অপরিষ্কার ও ময়লার ভাগাড়ের সঙ্গে প্রতিদিনই বিলীন হয়ে পড়েছে স্মৃতিসৌধ। অরক্ষিত থাকার কারণে কোথাও বা ফাটল ধরেছে কোথাও টাইলস ভেঙ্গে গেছে।
স্থানীয় আকবর হোসেন জানান, বিএনপি-জামায়াত সরকারের আমলে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা বানেশ্বর সরকারি কলেজের স্মৃতিসৌধটির ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন। যার কারনে দীর্ঘ সময় অবহেলা এবং অযত্নে ছিলো এই স্মৃতিসৌধটি। সেই সাথে সীমানা প্রাচীর না থাকায় অবাধে লোকজন জুতা স্যান্ডেল পড়েই স্মৃতিসৌধে ঢুকে পড়তে পারে। এছাড়াও আমাদের দেখা এই স্থানটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কোনো একটি অনুষ্ঠান হয় না যে মানুষ এটার মর্যাদা বুঝতে পারবে । সন্ধ্যা থেকে রাতের বসে মাদকসেবীদের আড্ডা। এতে করে স্মৃতিসৌধের পরিবেশ ও পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি অসম্মানও হচ্ছে।

নাম গোপন করে রাখা শর্তে বানেশ্বর কলেজের এক প্রভাষক বলেন, সারা বছর ধরে অযত্নে পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। কিছুদিন আগে নাম মাত্রই একটু পরিষ্কার করে গত ১৬ ডিসেম্বরে ফুল দিয়ে দায় সেরেছে কলেজ। সরকারি কলেজের স্মৃতিসৌধ হলেও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ উদাসীনতার পরিচয় দেয়। এটি সংরক্ষন ও পবিত্রতা রক্ষার জন্য কলেজ কর্তৃপক্ষের কোন উদ্যোগই চোখে পড়েনি। গত শনিবার সরজমিনে ঘুরে দেখা যায় , দলীয় বিভাজনের কারণেই যে স্মৃতিসৌধটা অরক্ষিত ছিল দীর্ঘ সময় বর্তমানেও তা নাম মাত্র পরিষ্কার হয়েও আগের মতই অপরিষ্কার ও মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। স্মৃতিসৌধের আশেপাশের বাতাসে গাঁজার গন্ধ ও স্মৃতিসৌধের উপরে সিগারেটের ফিল্ডারে ভরে আছে।

এ বিষয়ে সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বলেন, স্মৃতিসৌধটির এমন বেহাল দশা আমার এটা জানা ছিল না। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিস্তম্ভ নিয়েও নোংরা রাজনীতি করে গেছে। যার কারণে স্মৃতিসৌধের এমন অবস্থায় পরিণত হয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কারের কাজ করব।
এ বিষয়ে বানেশ্বর সরকারি কলেজ প্রিন্সিপাল জানান, স্মৃতিসৌধটি দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়েছিল গত ৫ আগস্টের পর আমি স্মৃতিসৌধটি পরিষ্কার করি । গত ১৬ই ডিসেম্বরে আমি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। আমি খুব দ্রুত সময়ের মধ্যেই একটি বাউন্ডারি ওয়াল তৈরি করব এবং বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে স্মৃতিসৌধ সৌন্দর্য বৃদ্ধি করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, বানেশ্বর কলেজের স্মৃতিসৌধের এমন খারাপ অবস্থা হয়ে আছে । মাত্রই আপনার কাছ থেকে জানলাম। সাধারণ মানুষ যাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সে বিষয়ে খেয়াল রেখে যে ধরনের সংস্কার করার দরকার তা খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31