IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> লিড নিউজ >> টাকা নিয়ে সরকারি বই বিতরণ করলেন প্রধান শিক্ষকা

টাকা নিয়ে সরকারি বই বিতরণ করলেন প্রধান শিক্ষকা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জন প্রতি ২০০ টাকা করে নিয়ে নতুন বই বিতরণের অভিযোগ উঠেছে ঐ স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। টাকা না দিতে পারায় স্কুলের কিছু শিক্ষার্থী এখনো নতুন বই পাননি। তবে প্রধান শিক্ষিকার দাবি শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে এটি স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। পরে তাদের নতুন বই দেওয়া হয়েছে। বই দেওয়ার জন্য কোন টাকা নেয়া হয়নি।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এই ঘটনার প্রতিকার চেয়ে জড়ো হয়েছেন। খোঁজ নিয়ে জানাযায়, ১ জানুয়ারি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই দেওয়ার নামে ৩৬ জন শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে মোট ৭ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পাঁচ-সাতজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা আমাদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে নতুন বই হাতে দিয়েছেন। কোনও রশিদ দেননি। তারা আরো বলেন, যারা টাকা দিতে পারেনি প্রথম দিন বই নিতে এলে তাদের হাতে বই দেওয়া হয়নি।
ঐ প্রাথমিক বিদ্যালয়ের ডোনার সবুজ হোসেন অভিযোগ করে বলেন, সারা দেশের শিক্ষার্থীরা পহেলা জানুয়ারি নতুন বই হাতে পেয়ে আনন্দ করেছে। অন্যদিকে বিষ্ণুপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু শিক্ষার্থী এ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। সরকার সারাদেশে বিনামূল্যে বই দিচ্ছে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা লিলি টাকা ছাড়া বই দিচ্ছেন না ছাত্র-ছাত্রীদের।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা লিলি পারভিন বলেন, ৩৬ জন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করা হবে। নতুন বই দেওয়ার জন্য কোনও টাকা নেয়া হয়নি। বই উৎসব পালন করেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই দিয়েছি। তাছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এই টাকা নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী নন্দ ও অরণ্যের সাথে কথা হলে তারা বলেন,বই দেওয়ার দিন মেড্যাম ২০০ টাকা নিয়ে আসতে বলছিলো। তাই ২০০ টাকা করে দিয়ে বই নিয়ে গেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আমিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ছাত্র-ছাত্রীদের বই দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সরকারি বই বিতরণ নীতিমালা অনুযায়ী বই বিতরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনও রকম অর্থ নেওয়া যাবে না।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান কে নির্দেশ দিয়েছি তদন্ত করার। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31