IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লালমনিরহাটে সমন্বয়কের ওপর হামলায় গ্রেপ্তার ২

লালমনিরহাটে সমন্বয়কের ওপর হামলায় গ্রেপ্তার ২

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজম (২৫) নামে এক সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সহিদার রহমান দেদুল ও সজিব মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ হামলার শিকার হন গোলাম আজম। এ ঘটনায় তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার (১ জানুয়ারি) রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এসময় আগের দ্বন্দ্বের জেরে প্রতিবেশী সহিদার রহমান দেদুল (৫৯), তার ছেলে সজিব মিয়া (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলার প্রতিবাদে এদিন বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31