IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে সরিষা ফুলের সাথে ছবি তুলছে সৌন্দর্য প্রেমিরা

নন্দীগ্রামে সরিষা ফুলের সাথে ছবি তুলছে সৌন্দর্য প্রেমিরা

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের আশা করছে কৃষকরা। পৌষের এই শীতে মাঠজুড়ে এখন হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের মধু আহরণের জন্যে এক ফুল থেকে উড়ে গিয়ে অন্য ফুলে বসছে মৌমাছিরা। অনেকেই সরিষা ফুলের সৌন্দর্যের সাথে মোবাইলে ছবি তুলছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভার ও পাঁচটি ইউনিয়নে ৫ হাজার ৪শ ৬৬ হেক্টর জমিতে এ বছর সরিষার আবাদ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হলুদ রঙে অপরূপ সাজে সেজেছে বিস্তীর্ণ মাঠ। কোন কোন কৃষক সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকেই সরিষা ক্ষেতের এই সৌন্দর্যের সাথে মোবাইলে নিজের ছবি ধারণা করে রাখছেন।

উপজেলার দাসগ্রাম মাঠে সরিষা ক্ষেতে ছবি তোলার সময় কথা হয় রাব্বি হাসানের সাথে। তিনি জানান, সরিষা ফুলগুলো অনেক সুন্দর লাগছে। ফুলে ফুলে মৌমাছিরা বেড়াচ্ছে। তাই ভাবলাম এই ফুলের সাথে কয়েকটা ছবি তুলে রাখি।

গোপালপুর গ্রামের কৃষক জীবন কুমার সরকার বলেন, ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এবার সরিষার বেশ ভালো ফুল দেখা যাচ্ছে। আসা করা যায় ফলনও ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, এবছর এখন পর্যন্ত সরিষা চাষে উপযোগী আবহাওয়া রয়েছে। আশা করি নন্দীগ্রাম উপজেলার কৃষকরা সরিষা চাষ করে এবার লাভবান হবে। সরিষা ক্ষেতে যত মৌমাছির আনাগোনা হবে পরাগায়ন তত ভালো হবে। এতে সরিষার ফলনও বৃদ্ধি পাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31