IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> ‘ধন্যবাদ জানানোর দিন’ আজ

‘ধন্যবাদ জানানোর দিন’ আজ

ধন্যবাদ

ধন্যবাদ। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ধন্যবাদ বা ‘থ্যাংক ইউ’ এমন একটি শক্তিশালী শব্দ এই শব্দটির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ বোঝায়, প্রশংসা করা বোঝায়। ধন্যবাদ শব্দটি দিয়ে আন্তরিকতার বহিঃপ্রকাশও করা যায়। অধুনা দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘ধন্যবাদ’ শব্দটি।

এই শব্দটি ব্যবহার করে নিজে যেমন উপকৃত হওয়া যায় তেমননি অন্যকে ভালো কাজ করার জন্য, আরেকজনের উপকার করার জন্য উদ্বুদ্ধ করা যায়। ধন্যবাদ শব্দটির চর্চা আমাদের প্রাপ্তিগুলোকে মস্তিষ্কের স্মৃতিতে সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করে।

আমরা জীবন চলার পথে অনেকের কাছে অনেক ভাবে ঋণী। এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা চর্চার ভাষা হতে পারে ‘ধন্যবাদ’। জন এফ কেনেডি বলেছেন, ‘‘জীবনে আমাদেরকে মাঝে মাঝে থামা উচিত এবং কিছু সময় নেওয়া উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য যারা আমাদের জীবনকে ভিন্ন করে তোলে।’’

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ লেখক ও দার্শনিক গিলবার্ট কিথ চেস্টারটন বলেছেন, ‘‘আমি মনে করি যে ধন্যবাদ তথা কৃতজ্ঞতা হলো চিন্তার সর্বোচ্চ রূপ। আর কৃতজ্ঞতা এমন এক আনন্দ, যা বিস্ময়ে দ্বিগুণ হয়’। অর্থাৎ কৃতজ্ঞতা থেকে সৃষ্ট আনন্দ কেবল মামুলি আনন্দ মাত্র নয়।

সুন্দর আর শিল্পের সঙ্গে তুলনা করা হয় এই ছোট শব্দটিকে। ফ্রেড্রিক নিক্রেজ-এর ভাষায় ‘‘সকল সুন্দর ও অসাধারণ শিল্পের একটি হলো ধন্যবাদ জানানো।’’

ফরাসি এক রাষ্ট্রনায়ক বলেছিলেন, ‘‘অকৃতজ্ঞতা সব কল্যাণের ঝর্ণা শুকিয়ে দেয়।’’ এর বিপরীতে কৃতজ্ঞতাবোধের প্রভাব চিন্তা করলে বোঝা যায়, তা মানসিকভাবে আমাদের কতটা ইতিবাচক করে তুলতে পারে। মনোবিদরা বলছেন, কৃতজ্ঞতাবোধ আমাদের মনে সুখের বিকাশ ঘটায় এবং সুখ অর্জন করতে শেখায়।

উল্লেখ্য, ডেজ অব দ্য ইয়ারের তথ্য, আজ ১১ জানুয়ারি, ধন্যবাদ দিবস (থ্যাংক ইউ ডে)। আদ্রিয়েন সু কুপারস্মিথ নামের যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এই দিনটি ‘উদ্‌যাপন গুরু’ করেন। ১৯৯৪ সালে তার ব্লগে ‘ধন্যবাদ দিবস’ পালনের ধারণা তুলে ধরেছিলেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31