IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবী

ধূমকেতু প্রতিবেদক : দেশের সকল শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, এবং দেশ প্রেম গড়ে তোলার জন্য স্কুলের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অর্ন্তভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।

আজ রবিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি আরো বলেন, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন শেষে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) এর মাধ্যমে পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতেও এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতি সাধনের জন্য তিনি গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম আরো বলেন, বিগত সরকার অবাধ দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখে গেছে। অর্ন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। এই সরকার আগামী সরকারের জন্য একটা মজবুত অর্থনীতি রেখে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুয়োগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। তিনি শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। উক্ত সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানান। মত বিনিময় সভায় সকল বিভাগের শিক্ষকগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এর আগে সকালে শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন।তারুণ্যের উৎসবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনামূল্যে রক্ত দান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31