IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় মায়ের কারাদন্ড

ধামইরহাটে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় মায়ের কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে বাল্যবিবাহ সংশ্লিষ্ট মায়ের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১১ জানুয়ারি রাতে উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় এই বাল্য বিয়ের ঘটনা ঘটে

সূত্র জানায়, বাখরপুর গ্রামের মোজাফফর রহমানের মেয়ের ছুম্মার সাথে পৌর সদরের আমাইতাড়া গ্রামের আবু বক্করের অপ্রাপ্ত বয়স্ক ছেলে হৃদয় বাবুকে মেয়ের বাড়ীতে একত্র পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিয়ের আয়োজন করে। ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান তাঁর প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে বিয়ে না দিতে মেয়ের বাবাকে একাধিক বার নিষেধ করেন এবং কোন অভিযোগ থাকলে তা লিখিত দিতে তাগিদ দেন। কিন্তু মেয়ের পরিবার নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন সম্পন্ন করে, এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ছেলেকে কৌশলে ডেকে নিয়ে জোর করে বাল্যবিবাহ দেওয়ারও লিখিত অভিযোগও করেন ছেলের বাবা আবু বক্কর। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তা টের পেয়ে কৌশলে বর-কনে ও মেয়ের বাবা চম্পট দেয়। ঘটনাস্থলে মেয়ের মা মোসা. মোহসেনা খাতুনের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধক আইন ২০১৭ এর ৮ ধারা ভংগের দায়ের সর্বনি¤œ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। ১২ জানুয়ারি মোসসেনা খাতুনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সময় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31