IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> লিড নিউজ >> মান্দায় অবৈধপন্থায় ২০ বছরধরে চাকরি করার অভিযোগ

মান্দায় অবৈধপন্থায় ২০ বছরধরে চাকরি করার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অবৈধপন্থায় ২০ ধরে চাকরি করার অভিযোগ উঠেছে ফিরোজ আহম্মদ খাঁন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কখনো অফিস সহকারী কখনো সহকারী শিক্ষক পদে কর্মরত দেখিয়ে সরকারি বেতনভাতার টাকা উত্তোলন করে আসছেন তিনি।
অভিযুক্ত ফিরোজ আহম্মদ খাঁন বর্তমানে উপজেলার গোবিন্দপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত আছেন। তিনি গোবিন্দপুর গ্রামের মেছের আলী খাঁনের ছেলে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, একই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অন্য পদে নিয়োগ নেওয়ার কোনো সুযোগ নেই। পরিবর্তীত পদে নিয়োগ নেওয়ার আগেই কর্মরত পদে পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে অফিস সহকারী পদে পদত্যাগ না করেই ফিরোজ খাঁনের সহকারী শিক্ষক পদে নিয়োগ নেওয়া বিধিসম্মত হয়নি। তথ্য গোপন করে সরকারি বেতনভাতা উত্তোলনও বড় ধরণের অপরাধ।

অনুসন্ধানে জানা গেছে, ফিরোজ আহম্মদ খাঁন ১৯৯৬ সালের ২ নভেম্বর গোবিন্দপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী পদে যোগদান করেন। এ পদে চাকরিকালিন ২০০৪ সালের ডিসেম্বরে একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে নিয়োগ নেন। সহকারী শিক্ষক পদে নিয়োগের সময় ফিরোজ খাঁন আগের অফিস সহকারী পদে পদত্যাগ করেননি। এ কারণে অফিস সহকারী পদে তার সরকারি বেতনভাতা নিয়মিত ছিল।
বিদ্যালয়ের একটি সূত্র জানায়, ফিরোজ খাঁনকে এই দুই পদে অবৈধভাবে নিয়োগ দেন তৎকালিন প্রধান শিক্ষক প্রয়াত আফাজ উদ্দিন মণ্ডল। প্রতিদিনের হাজিরা খাতায় তিনি সহকারী শিক্ষক পদে স্বাক্ষর করেন। কিন্ত এ পদে এমপিওভ‚ক্ত না হওয়ায় ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত অফিস সহকারী পদের বেতনভাতা উত্তোলন করে ভোগ করেন।

মান্থলি পে-অর্ডার (এমপিওসীট) পর্যালোচনা করে দেখা যায় ২০১৩ সালের মে মাসে সহকারী শিক্ষক পদে ফিরোজ খাঁন এমপিওভ‚ক্ত হন। অফিস সহকারীর পদ বহাল থাকায় মে মাসে তার নামে দুই পদেই সরকারি বেতনভাতা ইস্যু হয়। কিন্তু তিনি সহকারী শিক্ষক পদের বেতনভাতা উত্তোলন করেন। জুন মাসেও একইভাবে সহকারী শিক্ষকের বেতনভাতা উত্তোলন করেন ফিরোজ খাঁন।
কিন্তু একই বছরের জুলাই মাসে নিয়োগ জটিলতার কারণে সারাদেশে ২৭৭জন শিক্ষকের এমপিও স্থগিত করে দেওয়া হয়। এর মধ্যে ফিরোজ আহম্মদ খাঁনও ছিলেন। সহকারী শিক্ষকের এমপিও স্থগিত হলে পুনরায় নিয়োগ না নিয়ে অফিস সহকারী পদের বেতনভাতা নিয়মিতভাবে উত্তোলন করছেন।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুরত আলী প্রামাণিক বলেন, ফিরোজ খাঁন অফিস সহকারী পদে পদত্যাগ না করেই সহকারী শিক্ষক পদে নিয়োগ নেন। এ কারণে তার নিয়োগটি বৈধ ছিল না। সেসময় তার আপন বড়ভাই আব্দুল মালেক খাঁন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উচ্চপদে চাকরি করার সুবাদে তিনি সহকারী শিক্ষক পদে এমপিওভ‚ক্ত হন। মাত্র দুই মাস তিনি এ পদে বেতনভাতা ভোগ করেন। এভাবে অবৈধ নিয়োগে ২০বছর ধরে সরকারি বেতনভাতার টাকা আত্মসাত করছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ আহম্মদ খাঁন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি আমাকে যেভাবে নিয়োগ দিয়েছে আমি সেভাবেই চাকরিসহ বেতনভাতা উত্তোলন করছি। এর বেশি আর কিছুই বলতে পারছি না।’জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও শাহ আলম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে একই প্রতিষ্ঠানে এক পদে পদত্যাগ না করে অন্য পদে নিয়োগ নেওয়ার কোনো সুযোগ নেই। ফিরোজ খাঁনের ক্ষেত্রে এ ধরণের ঘটনা ঘটে থাকলে তা বিধিসম্মত হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31