IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নন্দীগ্রামে ইরি-বোরো মৌসুমের শুরুতেই সারের দাম চড়া

নন্দীগ্রামে ইরি-বোরো মৌসুমের শুরুতেই সারের দাম চড়া

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : সপ্তাহখানেকের মধ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা পুরোপুরি ভাবে ইরি-বোরো চাষে নামবে। এখন উপজেলার কোন কোন গ্রামের দু-চারজন কৃষক ইরি-বোরো চাষ শুরু করেছে। আর এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে ইরি-বোরো চাষের খরচ বৃদ্ধির আশঙ্কা করছেন এ উপজেলার কৃষকরা। এদিকে বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা বলছেন সারের বরাদ্দ কম। এজন্য কোনো কোনো সার বেশি দামে বিক্রি হচ্ছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় বিএডিসি ২৩ জন ও বিসিআইসি ১৩ জন ডিলার আছে। এর মধ্যে সার তোলেন ৭/৮ জন ডিলার। এ উপজেলার সার ব্যবসায়ীরা প্রতিবস্তা টিএসপি ১৫৪০ থেকে ১৬০০ টাকা, এমওপি ১১৫০ থেকে ১২০০ ও ইউরিয়া সার ১৩৫০ থেকে ১৪০০ টাকায় বিক্রি করছেন।

অপরদিকে কৃষি অফিস বলছে, খুচরা বাজারে প্রতিবস্তা টিএসপি ১৩৫০ টাকা, এমওপি ১০০০ টাকা ও ইউরিয়া ১৩৫০ টাকায় বিক্রি করতে হবে। গত ডিসেম্বর মাসে নন্দীগ্রাম উপজেলায় টিএসপি ৩০৪ মেট্রি টন, ইউরিয়া ৬৫৬ মেট্রি টন ও এমওপি –৩৭৭ মেট্রি টন সার ছিল। জানুয়ারী মাসের জন্য টিএসপি ২৯১ মেট্রি টন, ইউরিয়া ১২৮৪ মেট্রি টন ও এমওপি ৩৯৩ মেট্রি টন সার এ উপজেলায় বরাদ্দ আছে।

উপজেলার দলগাছা গ্রামের ভুক্তভোগী কৃষক মোকলেছার রহমান বকুল বলেন, ইরির মৌসুম শুরু হতেই সারের দাম বেশি। আবার চাহিদা মতো সারও পাওয়া যাচ্ছেনা। দোকানদাররা সার নাই নাই বলছে কিন্তু বস্তাকে ২০০-৩০০ টাকা বেশি দিলেই সার দিচ্ছে।

এ বিষয়ে শিমলা বাজারের বিএডিসি ডিলার মোফাজ্জল হোসেনের সাথে কথা বলার জন্য গেলে তিনি সারের বাজার নিয়ে কোন মন্তব্য করেননি।

রণবাঘা বাজারের বিসিআইসি ডিলার রাজীব প্রসাদ জানান, সারের দাম বেশি নাইতো। ইউরিয়া সার সরকারি দরের চেয়ে কম। টিএসপি ও এমওপি সার বেশি দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ১৩৩ বস্তা সরকারি বরাদ্দ হয়েছে। এই সার দিয়ে কি উপজেলায় মেকাপ হবে। বিভিন্ন কথায় সে বেশি দামের বিষয়টি এরিয়ে যান।

কুন্দারহাটের সার ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, দেশের ডিলার ব্যবস্থাপনা ভালো না। নন্দীগ্রামের ডিলাররাই বেশি দামে সার বিক্রি করছে। যারা ডিলার আছে তারা ঠিকমতো মাল তুলেনা। চাহিদা মতো সার এ উপজেলায় নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, সারের সরকারি যে খুচরা মূল্য তার চেয়ে বেশি দাম নেওয়ার সুযোগ নেই। এর আগে সারের দাম বেশি নেওয়ার জন্য বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যেমে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31