IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে অবহেলিত খালের ওপর সেতু নির্মাণের দাবি

রায়গঞ্জে অবহেলিত খালের ওপর সেতু নির্মাণের দাবি

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে অবহেলিত মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের অবহেলিত রৌহা উত্তর পাড়া মাদার তলা খালের পাড় গ্রাম। উপজেলা সদর থেকে রৌহা উত্তর পাড়া পর্যন্ত রাস্তার মাঝে একটি খাল রয়েছে। এই খালটি এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জন্যে।

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা সম্ভব হয় নি। বিলেরপাড়ের পূর্ব পাশের মানুষ গুলোকে বাজার ঘাটে যেতে হলে এই খাল পার হয়ে যেতে হয়। চলাচল, স্কুল, কলেজ, ফসলের বাজারজাত করা সহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে এই গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বর্ষার সময় নৌকা অথবা গ্রাম বাসির তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হয় বিলের পাড়ের বাসিন্দাসহ আশপাশের হাজারো মানুষের। বিলের পাড়ে বসবাস করা মানুষের এই খালটির কারণে দুভাগ করে দিয়েছে রৌহা উত্তর পাড়া গ্রামের মানুষকে।

খালের পূর্ব পাশে অবস্থিত গ্রামের অটোরিকশাচালক আবদুল মজিদ জানান, আমাদের গ্রামের খালের ওপর সেতু না থাকায় উপজেলা শহরে যেতে নানা সমস্যায় পড়তে হয়। একই গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, আমাদের উৎপাদিত ফসল হাটে বিক্রি করতে হলে ডাবল ভাড়া ও অনেক রাস্তা ঘুরে নিয়ে যেতে হয়। একটি সেতু নির্মিত হলে সেই দুর্ভোগ আর পোহাতে হবে না।

দশম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা খাতুন জানান, জন্মের পর থেকে দেখে আসছি এই গ্রামে তেমন কোন উন্নয়ন ঘটেনি। তার ওপর এই খালে সেতু না থাকায় আমরা বিভক্ত হয়ে পড়েছি। তাই অবিলম্বে এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা হোক।

রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাদার তলা খালের ওপর কোনো সেতু না থাকায় ছেলেমেয়েদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়। বর্ষা কালে বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা যাতায়াত করে। যেকোনো মুহূর্তে ঘটতে পার বড় দুর্ঘটনা। আর দুর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায় না অনেক শিক্ষার্থী। তিনি এই খালের ওপর দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছামিদ হাসান সরকার জানান, এই গ্রামটি অন্যান্য গ্রাম থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে এই খালের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন।গ্রামে বসবাসরত সাধারণ মানুষের কথা চিন্তা করে খালের পাড়ে একটি সেতু নির্মাণের দাবি জানান সচেতন মহল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে মাদার তলা বিলের পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31