IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর সীমান্তে ভারতীয় নাগরিকের হমলায় দুই বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর সীমান্তে ভারতীয় নাগরিকের হমলায় দুই বাংলাদেশি আহত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমিরগম কাটা কে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিকদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিকেরা। হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।এই ঘটনায় বি এসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তের বিনোদপুরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক এবং বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

স্থানীয়দের দাবি, ভারতীয় জনগণ ও বিএসএফ সীমান্তে তাণ্ডব চালিয়েছে। ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তারা গাছপালা ও ফসলের ক্ষতি করছে। বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে।

বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও ৭ জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে। পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়।

ওই সময় ৫৯ বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31