IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জিম্মায় রাখা সরকারি গাছ গোপনে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান ও মেম্বার

জিম্মায় রাখা সরকারি গাছ গোপনে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান ও মেম্বার

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : সরকারি রাস্তার গাছ জিম্মায় নিয়ে সেই গাছ গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে নওগাঁর জেলার বদলগাছী উপজেলার ৭নং আধাইপুর ইউনিয়ন চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টন ও মেম্বার আমিনুল হক উজ্জলের বিরুদ্ধে।

আধাইপুর ইউপির বেগুনজোয়ার গ্রামের পাকা রাস্তার ধারে ৩টি ইউক্যালিপটারে গাছের ১৫টি টুকরো ও ৫মন খড়ি জিম্মায় নেন। সেই গাছগুলো সরকারি কোষাগারে জমা না করে তা বিক্রি করে অর্থ আত্মসাত করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
জানাজায়, গত ৪ই আগষ্ট ২০২৩ ইং সালে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া-বেগুনজোয়ার পাঁকা সড়কের বেগুনজোয়ার গ্রামের রাস্তা থেকে গাছ গুলো কাটা হয়। ঐ রাস্তার পাশে বসবাসকারী নুফিয়া গাছ গুলো কেটে বিক্রি করার সময় এলাকার লোকজন স্থানীয় মেম্বার ও বন বিভাগকে জানান গাছ গুলো চেয়ারম্যান সাথে কথা বলে মেম্বারের জিম্মায় রাখেন বদলগাছী উপজেলার বন বিভাগের মালী নূর মোহাম্মদ।

স্থানীয়রা জানান,বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কাষ্টডোব- বেগুনজোয়ার পাঁকা রাস্তার পাশে থেকে বছর খানেক আগে অবৈধ্যভাবে ৩টি গাছ কাটার সময় এলাকার কিছু লোকজন বাঁধা দেয়। গাছ কাটার কথা জানার পরে অত্র এলাকার স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম উজ্জল ঘটনাস্থলে আসে। পরে আধাইপুর ইউনিয়ন পরিষদের দুইজন গ্রামপুলিশ কমল ও কুদ্দুস ও বন বিভাগের প্রতিনিধি হিসাবে নূর মোহাম্মদ সেখানে এসে চেয়ারম্যানের সাথে কথা বলে উজ্জল মেম্বারের জিম্মায় গাছ ও খড়ি গুলো বুঝিয়ে দেই। এর পরে কি হইছে আমরা জানিনা। তারা আরো জানান গাছগুলোর আনু মানিক বাজার মূল্য হবে ৪০/৪৫ হাজার।

উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ ইং সালের আগষ্ট মাসের ৪তারিখে বেগুনজোয়ারের পাঁকা রাস্তার পাশে থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অফিসের মালি নূর মোহাম্মদ সেখানে যান। গিয়ে ৩টি ইউক্যালিপটাস গাছের ১৫টি কাঠের টুকরো ও আনুঃ ৫মন খড়ি স্থানীয় মোমিনুল,আতিকুর,রায়হান, মজনু রহমান ও ঐ ওয়ার্ডের উজ্জল সামনে আধাইপুর ইউপির চেয়ারম্যান একে এম রেজাউল কবির পল্টনের সাথে কথা বললে চেয়ারম্যান স্থানীয় মেম্বার আমিনুল হক উজ্জলের নিকট গাছ গুলো জিম্মায় দিতে বলে। বন বিভাগের মালী নূর মোহাম্মদ উপস্থিত ব্যক্তিদের সামনে আমিনুল হক উজ্জল মেম্বারের জিম্মায় গাছ ও খড়িগুলো বুঝিয়ে দিয়ে চলে আসেন।

গাছ কাটার ব্যপারে জানতে চাইলে নুফিয়া বলেন, বাধের নিচে আমার বাপের জমি। আমি সেখানে ইউক্লেটার গাছ লাগাছি। এর মধ্যে আমার ব্যাটা মারা গেলো। আমি তখন ওখান থেকে বৈকন্ঠপুর রিফুজি পাড়ায় চলে আনু। আমি অসুস্থ হয়ে পড়লে টাকা পয়সার দরকার পড়ে। তখন আমি ইউএনও অফিসে যাই। ওখানে তখন উপজেলা চেয়ারম্যান শামসুলের সাথে কথা কনু যে গাছ গুলা কাটমু শামসুল আমাক ইউএনওর কাছেও লিয়ে গেছোলো কিন্তু কোন কাগজ দায়নি। জগন্নাথপুরের দেলোয়ারক দিয়ে গাছ গুলা কাটনু। মন্টুর ব্যাটা খরি ব্যাচে ওই আবার মেম্বারের ডাক দিলো। ওখানে কদ্দুস ও কমল গ্রামপুলিশ আসলো। পরে মেম্বার আসে । আসে খড়ি ও কাটের চুকুরা গুলা ভ্যান শুদ্ধা নিয়ে গেছে, অর্ধেক আছলো ওলাও লিয়ে যায়ে বিক্রি করছে।ওখান থেকে নিয়ে যায়ে বিক্রি করে আমাক কডা টাকা দিছিলো। পল্টনের কাছে তিন বার গেছি স্বীকার করেনি, মাহতাবের কাছে গেছি স্বীকার করেনি। উজ্জল মেম্বার গাছ গুলা বিক্রি করে টাকা ভাগ করে খাছে এর বেশি হামি কওয়া পারমো না।
আধাইপুর ইউনিয়ন পরিষদের সচিব আহসান উল মাহমুদ জানান, এ ব্যপারে আমি জানিনা। যদি গাছ ইউনিয়ন পরিষদে আনতো তাহলে আমরা রেজুলেশন করতাম। বদলগাছী উপজেলা বন বিভাগের কর্মকর্তা (অঃদাঃ) মইনউদ্দীন কাছে জানতে চাইলে তিনি জানান, বেগুনজোয়ার বাঁধের রাস্তায় বন বিভাগ কোন গাছ লাগাইনি। তাই সব গাছের দ্বায়িত্ব ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিসের।

আধাইপুর ইউনিয়নের মেম্বার আমিনুল হক উজ্জল সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে চেয়ারম্যান জিম্মায় নিতে বলেছিলো। এরপর ঐ গাছ চেয়ারম্যান আমাকে একজনকে দিতে বলেছে আমি দিয়ে দিয়েছি। কি করছে আমি জানি না।জানতে চাইলে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টন বলেন,ওই গাছগুলো এক মহিলা কাটছিলো, মাল গুলো মেম্বারের বাড়িতে রাখা হছিলো। ঐ মহিলা অঅবার ইউএনও কাছে গিয়ে ছিলো ইউএনও আমাকে কাঠ ও খড়িগুলো দিয়ে দিতে বলে আমি তখন দিয়ে দেয়।গাছের কোন লিখিত আছে কিনা জানতে চাইলে, বলেন, তা বলা পারবো না। ইউএনও স্যার নির্দেশ দিয়েছে তাই দিয়ে দিয়েছি।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমি নতুন এসেছি। আমি ব্যপারটা দেখছি।

গাছ বিক্রির ব্যপারে নওগাঁ জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) টি.এম.এ মুমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসছি। আপনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান বিষয়টি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31