IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : “খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কালীগ্রাম কসবা পাড়া সূর্যতরুণ ক্লাব দল বনাম কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দল অংশগ্রহণ করে।
কসবাপাড়া সূর্যতরুণ ক্লাব দলের খেলোয়ারদের হেলিকপ্টারে করে মাঠে আনার ব‍্যতিক্রমি আয়োজন দেখতে দুপুর থেকেই মাঠের চারপাশে হাজার হাজার মানুষ ভীড় জমায়।

শনিবার বিকেলে (১৮) জানুয়ারী উপজেলার গুয়াতা স্কুল মাঠে গুয়াতা জি.এ.কে.বি ক্রিড়া সংঘের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দের পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। গত ১৭ নভেম্বর “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং যুব সমাজকে বেশি বেশি খেলার প্রতি আগ্রহী করতেই মূলত এই টুর্ণামেন্টের আয়োজন করা। টুর্ণামেন্টে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কালীগ্রাম কসবাপাড়া সূর্যতরুণ ক্লাবের দলের খেলোয়ারদের আত্মঘাতি ২-০ গোলে কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দলের খেলোয়ার মানিক জোয়ারদার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম.খায়রুল বাশার। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শ্রী রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গুয়াতা স্কুল মাঠে প্রিয় ফুটবল খেলা দেখতে বিভিন্ন জেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠার অনুষ্ঠিত হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31