IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করনের দাবিতেরেলভবনে রেলওয়ে গেট কিপারদের অবস্থান

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করনের দাবিতেরেলভবনে রেলওয়ে গেট কিপারদের অবস্থান

ধূমকেতু প্রতিবেদক, : বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।

গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত ৮ মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয়নি। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।
অন্যান্যরা বলেন, আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। ৮ মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেল ভবনে আমাদের যারা অভিভাবক তারা কখনও উপলব্ধি করেননি।

তারা আরও বলেন, নিয়োগ পাওয়ার পর আমরা কর্মস্থলে যাওয়ার পর দেখি সেখানে নাজুক অবস্থা। সেখানে পানি, বিদ্যুৎ, টয়লেটের ব্যবস্থা নেই। সেখানে ডিউটি করা কঠিন। আমরাও তো মানুষ। আমাদের কি মৌলিক অধিকার নেই?

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31