IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ককটেল হামলার মামলায় মেরাজসহ আসামী ১১২ জন

বাঘায় ককটেল হামলার মামলায় মেরাজসহ আসামী ১১২ জন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলার ঘটনায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) রাতে ফখরুল হাসান (বাবলু) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
ফখরুল হাসান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর শুনে বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তার দাবি,তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন ককটেল হামলা ও পিস্তুলের গুলি ছুঁড়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো অবিস্ফোরিত ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু ককটেল কি-না, বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর জানা যাবে। দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। মামলার ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওয়া গেছে।##

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31