IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জয়পুরহাটে ২ নারীর লাশ উদ্ধার

জয়পুরহাটে ২ নারীর লাশ উদ্ধার

আক্কেলপুর থানা

আক্কেলপুর থানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে ২ নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়া ও তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার থেকে ওই দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০) এবং তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮)। আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর ও আরিফার লাশ থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়া তার বাড়িতে স্ত্রী আরিফা গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে দেখেন বাড়ির মধ্য ঘরের চৌকির উপরে আরিফার দেহ রাখা আছে। কিছুক্ষণ পরে বাড়িতে লোকজনের ভীর হবে বলে কৌশলে সবাইকে বাড়ি থেকে বাহির করে দিয়ে বাহির দরজায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী বাবু। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্য ও স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নেয়।

তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে দেখি আরিফার লাশ চৌকিতে শুয়ানো আছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরিবারের দাবী, তিনি দীর্ঘ দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।

আনজুয়ারার স্বামী হোসেন আলী বলেন, সন্ধ্যার পর আমি ঔষধ নিতে বাজরে গেলে ফাঁকা বাড়িতে গোয়ালঘরের তালার বর্গায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। আমার স্ত্রীর সাথে কারো কোন ঝামেলা ছিলনা। আমাদের কোন অভিযোগ নেই।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আনজুয়ারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারস্যাহীন ছিলেন। সকলের ধারণা সে আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পৃথক স্থানে থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আনজুয়ারার লাশ পরিবারের নিকট হস্তান্তর ও আরিফার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। দুটি ঘটনায় এখনো আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31