IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ভিপি সম্পত্তি বিক্রির অভিযোগ

তানোরে ভিপি সম্পত্তি বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে লীজকৃত ভিপি সম্পত্তি আদালতের রায়ে প্রাপ্ত হওয়ার পরও ভূমি অফিস চেক কেটে দেয়নি এবং সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলমা ইউনিয়ন ইউপির বিল্লি মৌজায় ঘটে রয়েছে এমন ঘটনা। এঘটনার প্রতিকার চেয়ে গত অক্টোবর মাসের ১৭ তারিখে সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন অসহায় বয়োবৃদ্ধ ভুক্তভোগী শামসুল তাবরেজ। কিন্তু অভিযোগের কোন প্রতিকার না পাওয়ায় চলতি মাসের ২৭ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহীর দপ্তরে পুনরায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ বিবাদী করা হয় কিসমত বিল্লি গ্রামের প্রভাবশালী আজিজের পুত্র সোহেল রানা ও সেলিম এবং মাসুদ রানা কে। এঘটনায় ভুক্তভোগী অসহায় শামসুল ও প্রভাবশালী সোহেল ও সেলিমদের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ, উপজেলার কলমা ইউনিয়ন ইউপির বিল্লি মৌজায় আরএস ২৭৮ নম্বর খতিয়ান ভুক্ত আরএস ৯৭১ দাগে ৬৬ শতাংশ ভিটে মাটি রয়েছে। পুরো জমিটি ভিপি সম্পত্তি। ওই জমি লীজ নিয়ে বিগত প্রায় ৪৫ বছর ধরে ভোগদখল করে আসছেন কিসমত বিল্লি গ্রামের শামসুল তাবরেজ। কিন্তু সম্পত্তির উপর নজর পড়ে একই গ্রামের আব্দুল আজিজের। জমি নিজের নিয়ন্ত্রণে নিতে বিগত ২০০২ সালে শামসুল তাবরেজ ও সরকারের বিপক্ষে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮৪/২০০২। মামলার প্রেক্ষিতে ২০১২ সালে বিজ্ঞ আদালত শামসুল তাবরেজ ও সরকারের পক্ষে রায় দেন। মামলা চলমান অবস্থায় ২০১০-১১ সনের খাজনা দেয়ার জন্য ভূমি অফিসে আসলে ওই সময়ের সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন চেক কেটে দেয়নি। তাকে চেক কেটে না দিলেও অনৈতিক সুবিধার মাধ্যমে ৬৬ শতাংশ জমির মধ্যে ৪৫ শতাংশ জমি অভিযোগের এক নম্বর বিবাদী আজিজের পুত্র সোহেল রানার নামে লীজের চেক কেটে দেয়া হয়। লীজ নেয়ার পর সোহেল রানা অভিযোগের তিন নম্বর বিবাদী কিসমত বিল্লি গ্রামের মাসুদ রানার কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেন।

স্থানীয়রা জানান, বিগত স্বৈরাচার সরকারের সময় দলীয় প্রভাব বিস্তার করে ৪৫ শতাংশ জমি লীজ দেয় ভূমি কর্তারা। শুধু তাই না ওই জমির জন্য শামসুল তাবরেজের নামে আদালতে ৪ টি মামলা করেন। সব মামলা থেকে খালাস পায় শামসুল। আদালত থেকে খালাস ও জমির রায় পক্ষে পেলেও তারা কোন কিছুই মানেন নি। এমনকি তাদের ভয়ে কোন অভিযোগও করতে পারেনি শামসুল। কিন্তু গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলেও দোসররা তাদের কব্জায় জমি রেখেছে। ভিপি জমি কিভাবে বিক্রি করতে পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছেন জনসাধারণ।

ভুক্তভোগী শামসুল তাবরেজ জানান, মামলার রায় পাওয়ার পর পুনরায় ভূমি অফিসে চেক কাটতে গেলে তৎকালীন সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন সাব জানিয়ে দেয় ৬৬ শতাংশ জমির মধ্যে ৪৫ শতাংশ জমি লীজ অন্যের নামে হয়েছে। বাকি ২১ শতাংশ জমির চেক দিতে চাই। আমি সহকারী কমিশনার ভূমি কে জানায় আদালতের ডিগ্রি তে ৬৬ শতাংশ জমির রায় আমার পক্ষে আছে। সে আমার কোন কথায় শোনেননি। আমি সামান্য জায়গার উপরে বাড়ি করে আছি। আর তারা সব দখলে নিয়েছে। পরপর দুটি অভিযোগ দিয়েছি। কিন্তু কোন প্রতিকার পায়নি। তাদের কে জমি দখল মুক্ত করতে বললেই প্রাণনাশের হুমকি দেয়। তারা অত্যান্ত প্রভাবশালী দাপটে ব্যক্তি। তাদের ভয়ে কোন কথা বলা যায় না।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31