IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাত্তারের আর্থিক ক্ষমতা প্রদান

বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাত্তারের আর্থিক ক্ষমতা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারকে অবশেষে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আঃ কুদদুস স্বাক্ষরিত একটি চিঠি ২৯ জানুয়ারি কলেজে পৌঁছেছে। দায়িত্ব পাওয়াতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও শিক্ষার্থীর ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ফ্যাসিবাদের সঙ্গে সখ্যতা, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও দুর্নীতির দায়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হাতেম আলী পদত্যাগ করেন। এর পর আব্দুস সাত্তার সরদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার এখন থেকে প্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্তব্যরত সকলের বেতন ভাতা প্রদান, প্রাত্যহিক খরচ ও পরীক্ষা সংক্রান্ত খরচ করতে পারবেন। এর আগে গত ১১ নভেম্বর তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁকে রুটিন দায়িত্ব পালনের ক্ষমতা দেয়। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া নিয়ে প্রায় এক মাস ধরে জটিলতার সৃষ্টি হয়।

অর্থনৈতিক দায়িত্ব না পাওয়াতে প্রতিষ্ঠানের এমপিও এবং সরকারিকরণের বাইরে থাকা শিক্ষকেরা প্রায় ছয় মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হন। তাঁরা এসময় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। পাশাপাশি প্র্রতিষ্ঠানে প্রয়োজনীয় কোন অর্থ খরচ না করতে পারায় দাপ্তরিক কাজ ঝিমিয়ে পড়ে। দপ্তরের আলমারি চাবি হাতেম আলীর কাছে থাকায় শিক্ষার্থীদের মূল নম্বরপত্র, সনদপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র আটকে থাকে। তবে গত ২৮ জানুয়ারি জেলা প্রশাসকের নির্দেশে আলমারির তালা খুলে কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও কলেজ শাখা এবং শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এক প্রতিক্রিয়ায় আব্দুস সাত্তার সরদার জানান, প্রতিষ্ঠানের সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। কোনো প্রকার দুর্নীতি ও বৈষম্যকে জায়গা দেওয়া হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31